1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ অগ্নিসংযোগ

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুবশক্তি ছাত্রশক্তি, শ্রমিক শক্তি ও সাধারণ ছাত্র জনতা।

বৃহস্পতিবার রাত  সাড়ে ১১টায় টঙ্গী কলেজগেট এলাকায় এই বিক্ষোভ মিছিশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগর শাখার সংগঠক নাবিল ইউসুফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মোহসিন, গাজীপুর মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব মো. ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, মূখ্য সংগঠক আকাশ ঘোষ, সোহানুর রহমান শুভসহ এনসিপি, যুবশক্তি ও সাধারণ ছাত্রজনতা ।

এসময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর