1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

পুবাইলে সাড়ে চার ঘন্টায় নিয়ন্ত্রণে প্যাকেজিং কারখানার আগুন

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত
জাগো গাজীপুর ২৪

গাজীপুরের পুবাইলের বসুগাঁও এলাকায় দিশারী প্যাকেজিং নামক একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় সাড়ে চারঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে দিশারী প্যাকেজিং কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা প্যাকেজিং তৈরির কাঁচামাল ও তৈরি পণ্যসহ সব মালামাল পুড়ে গেছে। কারখানাটি স্টিলের কাঠামোয় তৈরি হওয়ায় তাপের তীব্রতায় অনেক অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারখানার ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর