1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর ২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে টঙ্গীতে মশাল মিছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
ছবি : জাগো গাজীপুর ২৪

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পূর্নঃবিবেচনার দাবীতে টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা।

‎সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে চেরাগআলী বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

‎মশাল মিছিলে বিক্ষোভকারীরা গাজীপুর ২ আসন থেকে  মনোনয়ন পাওয়া গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরহল করিম রনির মনোনয়ন বাতিল করে সালাহ উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

‎বিক্ষোভকারীদের দাবী, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকারকে বঞ্চিত করে জুনিয়র রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনও দেখা যায়নি, এমনকি কোনও আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি।

‎এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি,  ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর