শিল্প নগরী টঙ্গীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত শপথ নিয়ে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন ‘মানবতার বাতিঘর’।
শুক্রবার (২৬শে ডিসেম্বর) জুমার নামাজ শেষে টঙ্গীর মরকুন কবরস্থান মসজিদে সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম দিপুর দিকনির্দেশনা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আরাফ রিফাত, দপ্তর সম্পাদক নুরে আলম আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজ।
মিলাদ মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মানবতার বাতিঘর সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা নুরুল ইসলাম দিপুর দিক নির্দেশনায় এই সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবা, দুস্থদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে স্থানীয় দুঃস্থ অসহায় মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য এবং মানবিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ‘মানবতার বাতিঘর’ সংগঠনের আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।