1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুজন সারোয়ার
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী ব্যবসায়ী সোহান মিয়া বলেন, দাবীকৃত চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী কামাল, হাসান, রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানপাট ও গ্যারেজে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে সোহান ও তার ভাইকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। এঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে আবারো তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর মামলা তুলে নিতে নিয়মিত চাপ সৃষ্টি করছে তারা। অন্যতায় প্রাননাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান ভুক্তভোগী পরিবার।

এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সোহান ও সোহেলের মা মাসুদা বেগম, বড় ভাই রুবেল, মামা নুরে আলম, টুটুল মিয়া, স্থানীয় এলাকাবাসী প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর