1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে – নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গনঅভু্থ্যানের পর কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা জমি দখল করেছে বাংলাদেশের মানুষ জানে। এরপরও কয়েকটি মিডিয়া জুলাই আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও ভাবে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে একটি পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। সকল মিডিয়ার কাছে অনুরোধ আপনার নিরপেক্ষতা বজায় রাখুন।

তিনি আরো বলেন, আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তাঁর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তাঁর বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়।

‎সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমার বাসায় তাঁকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় তাহারিমাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যায় তাঁর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

জামিন পেয়ে তাহারিমা টঙ্গীর বাসায় ফিরলে গতকাল দিবাগত রাতেই তাঁকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর