1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গী পশ্চিম থানা যুবদলের কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে শেখ মোঃ সুমনকে সভাপতি ও আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। উক্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তৈরী করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কমিটি ঘোষণার পর টঙ্গী জুড়ে উচ্ছসিত তৃনমুল নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন অভিনন্দন বার্তা। নেতাকর্মীদের দাবী দীর্ঘদিন পর রাজপথের দুই পরিক্ষিত নেতাকে দলের পক্ষ থেকে মূল্যায়ন করা হয়েছে। নির্বাচনের আগে এই কমিটি টঙ্গী পশ্চিম থানা যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করবে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

এবিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে যুবদলের রাজনীতিকে আরো গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কমিটিগুলো দ্রুত ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর