1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

ওসমানী হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঘোড়াশাল কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী পূর্ব থানার সর্বস্থরের জনগনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান দিপু, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামের আমির নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪৪ নং ওয়ার্ডের সভাপতি আবু ইউসুফ, ৪৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ইমরান হোসেন, এনসিপি নেতা তুষার, আশিক, আরিফ হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতা। অবিলম্বে হাদীর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা না গেলে জাতি এই সরকারকে কখনোই ক্ষমা করবে না।
শহীদ শরীফ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি নন তিনি একটি আদর্শের প্রতিক। হাদীর আত্মত্যাগ বীর বাঙ্গালি কখনো মুছে যেতে দেবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর