1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সেনা অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 

 

গাজীপুরের টঙ্গীর কেরানিটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১শত পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ১টি ক্রেডিট কার্ড ও নগদ ৫৭ হাজার ৭শ ২ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে কেরানিটেক বস্তিতে এই অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর কেরানিটেক বস্তি এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন(১৮) একই এলাকার কবির হোসেনের ছেলে টিটু মোল্লা (১৯) ও ঢাকার দক্ষিণ খানের মোল্লারটেক এলাকার নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় ৩ মাদক কারবারি ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর