1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারী) বিকেলে নগরীর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়

৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতে সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, রাশেদুল ইসলাম বাবু , যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ বিভিন্ন ওয়ার্ড, থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জীবদ্দশায় তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বামী সন্তান হাড়িয়েও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছেন। বর্তমানে বিএনপি তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া চান তিনি।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর