1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর ২ আসনে মিডিয়া ব্ল্যাকআউট হচ্ছে – আলী নাসের খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

গাজীপুর ২ আসনে মিডিয়া ব্ল্যাকআউট হচ্ছে – আলী নাসের খান

গাজীপুর-২ (সদর- গাছা – টঙ্গী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান বলেছেন, সাংবাদিকদের হুমকি দিয়ে মিডিয়া ব্ল্যাক আউট করা হয়েছে। আমার নিউজ প্রচার হচ্ছে না। চারিদিকে শাপলা কলির জোয়ার দেখে ডামী নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তাই প্রচারণায় আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীতে গণসংযোগ কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী নাছের খান বলেন, এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোটগ্রহণের দায়িত্বে থাকা ৬ শতাধিক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের সাথে গোপন মিটিং করা হয়েছে। ১০ লক্ষাধিক টাকা খরচ করে সাংবাদিকদের সাথে গোপন মিটিং হয়েছে। মিডিয়া ব্ল্যাকআউট করতে এসব করা হয়েছে।  নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরীর জন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, কেউ যদি স্বৈরাচারী কায়দায় নির্বাচন করতে চায় জনগনকে সাথে নিয়ে আমরা ১১ দলীয় জোট তা প্রতিহত করবো। কেউ যদি ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত: ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলী নাছের খানকে একজন গানম্যান দেয়া হয়েছে। সার্বক্ষনিকভাবে একজন গানম্যান প্রার্থীকে নিরাপত্তা দিচ্ছেন। প্রেস ব্রিফিং করে তিনি তার নিরাপত্তার বাড়ানোর দাবি জানান।

গাজীপুর-২ (সদর – গাছা -টঙ্গী) আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩। এর মধ্যে টঙ্গীতে রয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬৫৯। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর