1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা সাইফুল খান

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পঠিত
গাজীপুরের  টঙ্গীতে বিএনপির নির্বাচনী আলোচনা সভায় পূর্ব থানার জাতীয় পার্টির  সভাপতি সাইফুল ইসলাম খান শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) বিকেলে টঙ্গীর টিএনটি এলকায় জাতীয় পার্টির সাইফুল খানের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন তারা ।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার।
যোগদানকৃতদের উদ্দেশ্যে প্রধান অতিথি সালাহ উদ্দিন সরকার বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরো বেগবানে ভূমিকা রাখবেন।
সদ্য যোগদানকারী সাইফুল ইসলাম খান বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে থেকে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি পক্ষে আমরা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আশা করছি, আগামীতে বিএনপির সহযোগিতায় আমরা এ দেশকে এগিয়ে নিয়ে নিতে পারবো।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সভাপতি কামাল হোসেন, মহানগর শ্রমিক পার্টির সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি জানে আলম টিপু, সহ সভাপতি জুলহাস উদ্দিনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর