1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা ছেলের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা ছেলের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (০২) নামে মা ছেলের মৃত্যু খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি ও তার শিশু বাচ্চা জুনায়েদ। তারা টঙ্গীর তিস্তার গেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত নগর সুবর্ন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এসময় লাশ দুইটি খন্ড বিখন্ড হয়ে যায়। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ। তবে এটি অসতর্কতার কারণে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

এবিষয়ে টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক রহিমা আক্তার জানান, খবর লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর