1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে গুলি ছুড়ে লুটপাটের ঘটনায় ৩ যুবদল কর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

টঙ্গীতে গুলি ছুড়ে লুটপাটের ঘটনায় ৩ যুবদল কর্মী গ্রেফতার  

গাজীপুরের টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকায় সংঘবদ্ধ হামলা, গুলি বর্ষণ ও লুটপাটের তিন আসামীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)। তারা স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোষ্ট করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘবদ্ধ একটি চক্র রবিবার দুপুরে পাগার ঝিনু মার্কেট এলকায় কয়েকটি দোকানে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায় তারা। একপর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার খবর পাওয়া যায়।
পরে সিসি ক্যামেরা ফুটেজ থেকে আাসামীদের সনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর