1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে র‍্যাব ১ এর ভেজাল বিরোধী অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পঠিত

টঙ্গীতে র‍্যাব ১ এর ভেজাল বিরোধী অভিযান

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করা হয় বলে জানায় র‍্যাব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও জামাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১ উত্তরা এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইফতেখার সহ র‍্যাবের অন্যান্য সদস্যরা।

অভিযানকালে টঙ্গীর বিসিক এলাকার শাপলা ফুডস লিমিটেড কারখানাকে তিন লাখ টাকা এবং জামাই বাজার এলাকার সারা তানভির ফুডস কারখানার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর