টঙ্গীতে কোন চাঁদাবাজের স্থান হবে না – রনি সরকার
গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ফুটপাত এবং যত্রতত্র পার্কিং করা গাড়ি থেকে কোনো ধরনের চাঁদা না দিতে খুদ্র ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি। এসময় তিনি চাঁদাবাজদের ধরে পুলিশে সোপর্দ করতে বলেন। পাশাপাশি নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকা পরিদর্শনকালে ফুটপাতের সাধারণ ব্যবসায়ী এবং পরিবহন চালকদের এই পরামর্শ দেন।
ক্ষুদ্র ব্যবসায়ীর উদ্দেশ্যে তিনি বলেন, “কাউকে এক টাকাও চাঁদা দেবেন না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে বা অন্য কোনো পরিচয়ে চাঁদা দাবি করে, তাকে সরাসরি আইনের হাতে তুলে দিন।” বিগত সরকারের আমলে যারা সাধারণ মানুষের পকেট কেটেছে, তাদের ঠাঁই এই নতুন বাংলাদেশে নেই। টঙ্গী স্টেশনরোড এলাকায় চাঁদাবাজির সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে। জনভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কাজ বিএনপি সমর্থন করে না।
পরিবহন চালকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জন ভোগান্তি সৃষ্টি হয় এমন ভাবে কেউ গাড়ি পার্কিং করবেন না। যদি কেউ সড়কে পার্কিংয়ের জন্য চাঁদা দাবি করে তাকে পুলিশের সোপর্দ করুন। নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাই হবে না।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন, ফারুক আহমেদ, মারুফ খান, বিপ্লব, বীর রহমান, রনি দেওয়ান প্রমুখ।