1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২

গাজীপুরের টঙ্গীতে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এতে বিভিন্ন অপরাধে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সানজু (২২), মো. নাঈম (১৯), ইসমাইল হোসেন (৩৮), মো. জাহাঙ্গীর (২৯), সুমন (২৪), কামাল হোসেন (২০), সিয়াম আহাম্মেদ (১৮), রাহাত মিয়া (২৬), সজিব হাসান (৩৮), রেজাউল (৪১), আদিল (২৮) ও সাইফুল ইসলাম (২৩)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর