1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে হেরোইনসহ ছিনতাইকারী সর্দার মাহিন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার পঠিত

টঙ্গীতে হেরোইনসহ ছিনতাইকারী সর্দার মাহিন গ্রেফতার

শিল্প নগরী টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী ও ছিনতাইকারীদের গডফাদার খ্যাত মাহিন ওরফে মোটা মহিনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) ভোর রাতে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক বায়েজিদ নেওয়াজের নেতৃত্বে টঙ্গীর নয়াগাঁও এলাকার রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য (হেরোইন) উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহিন ওরফে মোটা মহিন টঙ্গী অঞ্চলের শীর্ষ ছিনতাইকারী। এছাড়াও টঙ্গীতে ছিনতাইকৃত যাবতীয় মোবাইল ও স্বর্ণালংকারের প্রধান ক্রেতা সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে টঙ্গী রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে গ্রেফতার করা হয়। আলোচিত এই ছিনতাইকারীর বিরুদ্ধে টঙ্গী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত মাহিন একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর