1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পিটিয়ে যখম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পিটিয়ে যখম

শিল্প নগরী টঙ্গীতে খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ করতে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী। এঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহত আব্বাস আলী টঙ্গী পশ্চিম থানাধীন পরাণ মন্ডলের টেক এলাকার মৃত সহর আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি।

এবিষয়ে আব্বাস আলী বলেন, দীর্ঘদিন যাবৎ পরাণ মন্ডলের টেক এলাকায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার করছিল এক দল দুষ্কৃতিকারী। এসব চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন তিনি। বুধবার আসরের নামাজের পর স্থানীয় নামধারী যুবদল নেতা মমিন চিশতির নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি ডান হাত, বুক, পিটে ও দুই পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: নাফিস মজিদ বলেন, ভুক্তভোগী রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু স্থানে তারা আঘাত গুরুতর মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত মমিন চিশতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

এবিষয়ে গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমান বলেন, সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই সব সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর