1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে প্রধানমন্ত্রীর পথরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত

টঙ্গীতে প্রধানমন্ত্রীর পথরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহরের গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে “কৃষক কার্ড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা পৌণে দশটার দিকে বিআরটি উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, বিএনপি নেতা, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় হাসান উদ্দিন সরকার বলেন, আমার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে জেলে আছেন আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

উল্লেখ্য, ২০০৪ সালে ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামী করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর