1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

পুবাইল থেকে চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার মূল হোতা গ্রেফতার।

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

পুবাইল থেকে চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার মূল হোতা গ্রেফতার।  

গাজীপুরের পুবাইলে অটো চোর চক্রের মূল হোতা এমরান হোসেনকে সিলেট থেকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুইটি চোরাই অটো রিকসা উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ থানাধীন তবলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা করা হয়।

গ্রেফতারকৃত এমরান হোসেন (৩৪) নোয়াখালী জেলার চাটখিল থানা মনোহারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।  সে পূবাইলের তালটিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলো।

পুলিশ জানায়, অজ্ঞাত আসামীদের সহযোগিতায় বাদীর গ্যারেজ থেকে কৌশলে অটো রিকসা দুইটি চুরি করে পুবাইলের মাঝুখান এলাকায় নিয়ে রাখে এমরান। পরে সেখান থেকে পিকাপ যোগে সিলেট নিয়ে যায় সে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের মূল হোতা এমরানকে সিলেটের বিশ্বনাথ থানাধীন তবলপুর এলাকা থেকে গ্রেফতার করা করা হয়েছে। এসময় তার কাছ থেকে চুরিকৃত দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনল মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর