1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে যুবলীগ নেতা পিস্তল কবির গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৪৪ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীতে যুবলীগ নেতা খবির আহাম্মেদ ওরফে পিস্তল কবিরকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব-১। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার রাতে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উত্তরা পূর্ব থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামী।
বুধবার(৬ মে) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০২৪ সালের ২৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি কবির দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১ এর একটি দল টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রেফতার করেছেন। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করা হয়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত খবির আহাম্মেদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলা রয়েছে। তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর