1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল”

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও ঘরহীন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির উদ্যোগে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা একটি পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) বিকালে টঙ্গীর রেলস্টেশনের পাশ্ববর্তী কেরানীর টেক বস্তীতে আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।

জানা যায়, বহু বছর ধরে ছোট দুই শিশু সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারটি। ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছালা ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতেন তারা। বৃষ্টি হলেই আশ্রয়ের জন্য অন্যের ঘরের নিচে যেতে হতো পরিবারটির সদস্যদের।

পরিবারটির দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সার্বিক সহযোগিতায় রঙিন টিন, পিলার ও বাঁশ দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান, আরিফ চৌধুরীসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর