1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন মাসুদ রানা

সুজন সারোয়ার, টঙ্গী:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

​গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশিষ্ট ছাত্রনেতা ও সমাজকর্মী মাসুদ রানা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

​সম্প্রতি গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ মঈন আহাম্মেদ।

​নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুদ রানার নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং রাজপথের সক্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাসুদ রানা বলেন, “আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ছয় মাস মেয়াদী এই কমিটিতে থেকে টঙ্গী পূর্ব থানাকে দলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে আমি কাজ করে যাব।”

​উল্লেখ্য, আগামী ছয় (০৬) মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে রাশেদুল ইসলাম রাব্বি, নাসিম তালুকদার ও মোঃ মোশারফ।

এছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মোঃ রাসেল আহম্মেদ এবং যুগ্ম সদস্য সচিব পদে আবু বকর সিদ্দিক আসিফ, মোঃ নাসির, আরিফ হাওলাদারসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

​মহানগর কমিটির আহ্বায়ক হোসাইন আল মামুন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর