1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার।

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১৮ বার পঠিত

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার।

গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ২৬টি চোরাই মোবাইল ফোনসহ মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপ পরিদর্শক শফিকুল ইসলাম।

<লউদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে— ৮টি স্যামসাং, ৩টি ভিভো, ২টি অপো, ২টি রিয়েলমি, ২টি এমআই, ১টি আইফোন, ১টি আইটেল, ১টি উইকো, ১টি টেকনো এবং ৪টি বাটন ফোনসহ একটি নামবিহীন অ্যান্ড্রয়েড ফোন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে) তারিখের একটি সাধারণ ডাইরির তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে মহানগর ডিবি পুলিশের পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর