1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের শোডাউন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৯ বার পঠিত

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে রাজপথে অবস্থান নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
সোমবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু নেতৃত্বে মিছিলে কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসুচী শেষ হয়।

এসময় বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদের দখলে থাকবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর