1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা, অপতৎপরতা ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) বেলা এগারোটার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহুরুল হুদা বাবুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সিরাজুল ইসলাম সাথী বলেন, গাজীপুর ২ আসনের সাংসদ জননেতা এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর