1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র রুখতে টঙ্গীতে বিএনপির নেতা রনি সরকারের মোটরসাইকেল শোডাউন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, অপতৎপরতা, নাশকতা ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে রাজপথে শক্তি প্রদর্শন করেছে গাজীপুর মহানগর বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টঙ্গীতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেন সরকার শাহনূর ইসলাম রনি।

টঙ্গী স্টেশন রোড সরকার বাড়ী এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। এরপর শোডাউনটি টঙ্গী চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও গাজীপুরা এলাকা প্রদক্ষিণ করে। পরিশেষে টঙ্গী নতুন বাজার ঘুরে স্টেশন রোডে সরকার বাড়ির সামনে এসে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউন উপস্থিত ছিলেন, রনি দেওয়ান, সাহিনুল ইসলাম, মিথুন, ফারুক, মফিজ ও আমান প্রমুখ।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার শাহনূর ইসলাম রনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে।

 

এসময় তিনি পুলিশের পাশে সংহতি প্রকাশ করে বলেন, “বাংলাদেশের ১৮ কোটি জনগণ সবসময় পুলিশের পাশে ছিল এবং এখনো আছে। নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রুখে দিতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মী সবসময় রাজপথে সতর্ক অবস্থানে রয়েছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর