টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
১৫৬
বার পঠিত
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের (২২) মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।