1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালো যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬১২ বার পঠিত

টঙ্গীতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালো যুবক

গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে জাহিদ দেওয়ান আদর (১৮) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় গাজীপুরা কাজী বাড়ি এলাকায় গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত জাহিদ দেওয়ান আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার খোরশেদ আলম পিন্টুর ছেলে। সে স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টিতে ভিজে ওই পুকুরে গোসল করতে নামে আদর সহ কয়েকজন যুবক। এসময় তারা সাঁতার কেটে পুকুরের গভীর অংশে চলে যায়। একপর্যায়ে বাকিরা ফিরে এলেও মাঝ পুকুরে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেয় পুলিশ।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর