1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরো ৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৩৭ বার পঠিত

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরো ৩ জন গ্রেফতার

শিল্প নগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও চাঁদাদাবীর ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর ব্যংকের মাঠ বস্তির মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদের (৪০), মরকুন পশ্চিম পাড়া এলাকার ফজল মিয়ার ছেলে আকাশ (২৬) ও একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান উরফে রুবেল (৩৬)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী বিসিক এলাকায় সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সরেজমিন তদন্তের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের সহয়তায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরো ১১জনকে গ্রেফতার করা হয়। চলমান অভিযানে শুক্রবার দুপুর পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর