1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ আহত

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

গাজীপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইদুল। তারা গাজীপুর সদর থানায় কর্মরত রয়েছেন।

জানা গেছে, নগরীর ভোরা এলাকায় মধ্যরাতে মাদক বেচাকেনার একটি স্পটে অভিযান চালায় পুলিশ। এসময় মাদক মামলায় আটক আসামি মো. আব্রাহাম রায়হানের আলামত জব্দ ও মাদক কারবারি মুমতাজ এবং শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেপ্তারের চেষ্টাকালে কর্তব্যরত এএসআই আব্দুর রশিদ সাইফুল ইসলাম সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। মাদক কারবারি ও আসামির আত্মীয়-স্বজনসহ অন্যরা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মাথায় আঘাতসহ মারধর করে গুরুতর আহত করে। হামলার এএসআই আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। সাইফুল ইসলাম আহত অবস্থায় দৌড়ে সরে গেলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্থানীয়দের দ্বারা চোর সন্দেহে দ্বিতীয় দফা হামলার শিকার হন। পরে দুই পুলিশ সদস্যকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর